মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে আশিকানে মোস্তফা (সা.) মৌলভীবাজার এর উদ্যোগে সোমবার বিকেলে গোস্তাকে রাসূল, উগ্র মৌলভী মুজাহিদুল ইসলাম কালাপুরী কর্তৃক মিলাদ-কিয়াম নিয়ে কটুক্তির প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোলাম মাওলা আহাদ এর সভাপতিত্বে ও মো: নাফিউল ইসলাম এর সঞ্চালনায় শুরু হওয়া মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান জাহেরী, মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, মাওলানা নেছার আহমদ চট্টগ্রামী, মাওলানা আহমদ হোসাইন চৌধুরী শ্রীমঙ্গলী, মাওলানা বেলাল উদ্দিন কামরান, আহমদ আলী। উপস্থিত ছিলেন হাফিজ আবুল আলা মুজাহিদ, হাফিজ আব্দুর রশীদ, এমরুজ আহমদ, মাওলানা আব্দুল গফফার, ডা. মো: বুরহান উদ্দিন, মাওলানা মোস্তাফিজুর রহমান বকুল, সৈয়দ নুরুল ইসলাম আমিন, মাওলানা আব্দুর রাজ্জাক, ক্বারী আইয়ুব আলী, হাফিজ জিয়াউর রহমান, হাফিজ আব্দুল মুত্তালিব, হাফিজ ফরহাদ আহমদ, জাকির আহমদ জবলু, আশরাফুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে মিলাদ পরিচালনা করেন হাফিজ মাওলানা মুজাম্মিল আহমদ। হাফিজ আব্দুর রশীদ সাহেবের দোয়া ও শিরনি বিতরণের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।



