আহ, যদি এমন হতো পণ্যভূমি সিলেট শহরের

রাজু আহমেদ :

আহ, যদি এমন হতো পণ্যভূমি সিলেট শহরের
জিরো পয়েন্ট হাসান মার্কেট….।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী হাসান মার্কেট পরিদর্শনের পর

সবার ওয়ালে ওয়ালে ঘুরপাক খাচ্ছে এমন সুন্দর সুন্দর ড্রয়িং করা পিকচারগুলো।

স্বপ্নটা দেখালেন প্রশাসক। যে স্বপ্ন দেখে দেখে অনেকেই পরপারে চলে গেছেন এই সিলেটের।

স্বপ্নের বাস্তবায়ন হয় না। যদি এমন হতো। পরিবর্তন হয়ে যেত সিলেট শহরের চিরচেনা সেই রূপ।

প্রিয় কলিগ দীপকের ওয়াল থেকে এই ছবিটি নিলাম। দারুন একটি মার্কেটের ড্রয়িং করেছেন দীপক।

যদিও এআই দিয়ে তৈরি। তারপরও অসাধারণ। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ সিটি কর্পোরেশন সেটি নিতে পারেন।

একটা পরিবর্তনের আভাস দিয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী । তার হাত ধরেই সূচনা হোক না পুণ্যভূমির এমন একটি মার্কেটের?

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০