সিলেট প্রতিনিধি | Amar Sylhet

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের দক্ষিণ সুরমার কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ সুরমার শ্রীমঙ্গলপুর থেকে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, বিসিক, কদমতলী বাসস্ট্যান্ড, কালাপাড়া, বাবনা পয়েন্ট ও ভার্থখোলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রগতি সিএনজি পাম্প, শিববাড়ি ও মোমিনখোলাসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট এলাকাগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ে এসব এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সাময়িক অসুবিধা হতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *