নীল ও নিব
সরওয়ার ফারুকী :
এ দৃশ্য ভোগ করি জল আর মৃত্তিকার মতো—
শেওলার পাতা নয়, নড়ে শুধু জল নিয়ত
শূন্যতা ঘিরে রাখে জলদস্যুর নীলাভ জমিন,
মৃত্তিকা কামনা করে—দৃশ্যত ভোগের আমিন।
ফোরাতের তীর কাঁপে, হাঁপায় তিয়াসের চোখ,
বিঘত; দুরতিক্রম্য! উপচে ফোরাতের মুখ।
এ দৃশ্য ভোগ করি পাথর আর বর্শার মতো
ধোঁয়াটে শনির বুক, অন্তহীন বলয়ের ক্ষত;
আসে লহমায় লহমায়, বিব্রত লবে।
পাথরের সব নীল লেখে না তো করাতের নিব,
লুকায় না কালধ্বনি শুকায় না তিয়াসীর জিভ।
★কাব্য: মাটিতে মাটির চিন।
নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০