সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান

বত্রিশ ঘণ্টায় গ্রেপ্তার ৭৪ জন, ১৪৯ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

বত্রিশ ঘণ্টায় গ্রেপ্তার ৭৪ জন, ১৪৯ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট মেট্রোপলিটন পুলিশ গত ৩২ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ৭৪ জনকে গ্রেপ্তার ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১৪৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

​মঙ্গলবার (৫ মে) এসএমপি’র মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

​গত ৪ মে (সোমবার) চব্বিশ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং মাদক ব্যবসায়ী ২ জন। এছাড়া দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক ১ জন এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক আরও ২২ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

​একই সময়ে মহানগরীর ট্রাফিক বিভাগ ১৪৯টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৬১টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৮টি বিভিন্ন প্রকার গাড়ি আটক করা হয়েছে। মামলার তালিকায় রয়েছে ৩৩টি মোটরসাইকেল, ১৫টি সিএনজি ও ৭টি প্রাইভেটকার। অন্যদিকে আটককৃত যানবাহনের মধ্যে ৫০টি মোটরসাইকেল ও ৩০টি সিএনজি অটোরিকশা রয়েছে।

​৮ ঘণ্টার বিশেষ অভিযান

​এদিকে, আজ ৫ মে (মঙ্গলবার) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টার বিশেষ অভিযানে আরও ৪৩ জনকে গ্রেপ্তার এবং চোরাচালান পণ্য ও মাদক উদ্ধার করা হয়েছে।

চোরাচালান উদ্ধার: দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১৮০৬ পিস কিটক্যাট চকলেট ও ২ পিস কম্বল উদ্ধার করা হয়।

মাদক ও অন্যান্য: অভিযানে ২০ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতারের পাশাপাশি ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চোর ও ছিনতাইকারী গ্রেপ্তার: কোতোয়ালী মডেল থানা পুলিশ ১ জন ছিনতাইকারী এবং শাহপরান (রহ:) থানা পুলিশ ১ জন অটোরিকশা চোরকে গ্রেফতার করেছে।

এছাড়া নিয়মিত মামলার ৪ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং সন্দেহভাজন হিসেবে ১৫ জনকে আটক করা হয়েছে।​

সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মহানগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১