কানাইঘাটে পরকীয়ার সময় জমিয়ত নেতা আটক, অতঃপর গণপিটুনি

সিলেটের কানাইঘাট উপজেলার গর্দনা কান্দি গ্রামে এক গৃহবধূর ঘরে অনৈতিক অবস্থায় ধরা পড়েছেন স্থানীয় জমিয়ত নেতা মোহাম্মদ আলী। গতকাল রাতে এ ঘটনা ঘটে।

 

অভিযুক্ত মোহাম্মদ আলীর বাড়ি উপজেলার ফখরচটি গ্রামে। তিনি মিরারচটি জামে মসজিদের সাবেক ইমাম এবং রসুলপুর মাদ্রাসার শিক্ষক ও জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতা বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গর্দনা কান্দি গ্রামের বাসিন্দা সমসুর উদ্দিনের স্ত্রী ও দুই সন্তানের জননী ঘরে একা থাকতেন। তার স্বামী বেশ কিছুদিন ধরে বানীগ্রামে কৃষি কাজে অবস্থান করছেন। এই সুযোগে অভিযুক্ত মোহাম্মদ আলী প্রায়ই রাতে ওই গৃহবধূর ঘরে যাতায়াত করতেন বলে অভিযোগ রয়েছে।

 

গতকাল রাতে তার উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে তারা চারদিক থেকে ঘর ঘিরে ফেলে তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানান, “এই ব্যক্তি অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। এর আগেও দুইবার একইভাবে ধরা পড়েছিল, কিন্তু সে মসজিদের ইমাম হওয়ায় সম্মানের খাতিরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।”

 

পরে স্থানীয় মুরব্বি ও উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী সমসুর উদ্দিন যদি তাকে গ্রহণ না করেন, তাহলে অভিযুক্ত মোহাম্মদ আলী নিজেই তাকে বিয়ে করবেন। এই মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন তিনি।

 

এ ঘটনার পর গাছবাড়ী ও গর্দনা কান্দি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৯
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৪০
  • ৮:০১
  • ৫:২০