বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি

নিউইয়র্কে ২২ মে শুরু হচ্ছে বাংলা বইমেলা

নিউইয়র্কে ২২ মে শুরু হচ্ছে বাংলা বইমেলা

“যত বই তত প্রাণ”— এই স্লোগানকে ধারণ করে আগামী ২২ মে থেকে নিউইয়র্কে শুরু হচ্ছে ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে চারদিনব্যাপী এই সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা অনুষ্ঠিত হবে কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে।

গত রোববার (১০ মে) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে বইমেলার বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। এবারের বইমেলার উদ্বোধন করবেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক রওনক জাহান, গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, মার্কিন কবি বব কোলম্যান, ভারতের কবি সুবোধ সরকার, লেখক ফারুক মঈনউদ্দীন, সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী, বিজ্ঞানী দীপেন ভট্টাচার্য এবং জনপ্রিয় সাহিত্যিক সাদাত হোসেইন।

সংবাদ সম্মেলনে ৩৫তম বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার পক্ষের মানুষদের মধ্যে এখন আরও বেশি ঐক্য প্রয়োজন। বইমেলা সেই সাংস্কৃতিক ঐক্যের একটি প্ল্যাটফর্ম।”

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জিয়াউদ্দিন আহমেদ এবং সিইও বিশ্বজিত সাহা জানান, তিন দশকেরও বেশি সময় ধরে এই আয়োজন প্রবাসে বাঙালির আত্মপরিচয়ের উৎসবে পরিণত হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য ড. ওবায়দুল্লাহ মামুন এবং রাব্বানী ভুঁইয়া।

চারদিনব্যাপী এই মেলায় নিউইয়র্ক আবারও বাংলা ভাষা ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে—এমনটাই প্রত্যাশা আয়োজক ও দর্শকদের।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৩
  • ১১:৫৩
  • ৪:২৫
  • ৬:২৭
  • ৭:৪৮
  • ৫:১৪