সিলেটের নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি মুজিবুর রহমানের ইন্তেকাল

সিলেটের নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি মুজিবুর রহমানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।

শুক্রবার (১৫ মে) ভোরে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য এবং গোলাপগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বাদ জুমা হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরে বাদ আসর গোলাপগঞ্জ উপজেলার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য কামরুল হাসান চৌধুরী শাহিন পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় নেতারা বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন একজন সৎ, সাহসী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মৃত্যুতে সিলেট জেলা বিএনপি ও গোলাপগঞ্জবাসী একজন অভিভাবকসুলভ নেতা হারালো।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১