মুসলিম নিপীড়ন বন্ধ ও অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবি

সিলেটে আধিপত্যবাদ বিরোধী বিক্ষোভ জমিয়তের

সিলেটে আধিপত্যবাদ বিরোধী বিক্ষোভ জমিয়তের

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির বংশ হিসাবে শুক্রবার ( ১৫ মে) বাদ জুম সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জমিয়ত।

পশ্চিমবঙ্গে মুসলিমদের নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাংলাদেশের অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করে জমিয়তে উলামায়ে ইসলাম।

এরই অংশ হিসেবে সিলেট মহানগরীর বন্দরবাজার জামে মসজিদ থেকে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ।  মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী,কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, উত্তর জেলা সহ-সভাপতি মাওলানা অলিউর রহমান, মহানগর সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা সৈয়দ শামীম আহমদ, মহানগর যুগ্ম সম্পাদক মাওলানা সদরুল আমিন, মহানগর সহ সম্পাদক মাওলানা সলিম কাসেমী, নগর প্রচার সম্পাদক শামীম আহমেদ, সাবেক ছাত্রনেতা মাওলানা হাসান আহমদ, মাওলানা ফয়জুল বারী, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা এমাদুদ্দিন সালিম, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমদ চৌধুরী, যুবনেতা মাওলানা আসাদুদ্দিন, হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানা মনসুর আহমদ, ছাত্রনেতা হাফিজ জামিল আহমেদ, নুরুল ইসলাম, আবু হানিফা সাদী, সালিম আহমদ, খোবায়েব আহমদ বিন জামিল, মীর আইনুল হক প্রমুখ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১