সিলেটে বৃষ্টির শঙ্কায় পাকিস্তান টেস্টের আগে অনুশীলনে ব্যাঘাত, চিন্তায় আবহাওয়া

সিলেটে বৃষ্টির শঙ্কায় পাকিস্তান টেস্টের আগে অনুশীলনে ব্যাঘাত, চিন্তায় আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক

সিলেটের আকাশে থেমে থেমে বৃষ্টি আর বাতাসে আর্দ্রতার ভার—পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচের আগে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া।

শনিবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে বৃষ্টির কারণে ব্যাঘাত ঘটতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। গত দুই দিন ধরেই বৃষ্টি অনুশীলন ব্যাহত করছে দুই দলের প্রস্তুতিতে।

শুক্রবার সকালে বাংলাদেশ দলের স্কিল অনুশীলন শুরু হতেই বৃষ্টির কারণে একাধিকবার সেশন বন্ধ করতে হয়। ফলে প্রস্তুতির ধারাবাহিকতা পুরোপুরি ধরে রাখা সম্ভব হয়নি।

তবে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম পরিস্থিতিকে বাস্তবতার চোখে দেখছেন। তাঁর মতে, উইকেটের চেয়ে এখন বড় চ্যালেঞ্জ আবহাওয়া।

মুশফিক বলেন, ‘ডিফারেন্ট পিচেস অফার ডিফারেন্ট চ্যালেঞ্জেস।’ মিরপুর থেকে যখন এখানে আসা হয়, তখন উইকেট অনুযায়ী ব্যাটিংয়ে কিছুটা ফাইন টিউন করতে হয়। তবে আমার কাছে মনে হয় এখন উইকেটের চেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আবহাওয়া।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট সাধারণত পেসারদের সহায়তা করে। সকালের আর্দ্রতা ও মেঘলা আকাশে সুইংও বড় ফ্যাক্টর হয়ে ওঠে। এবারও বৃষ্টির পূর্বাভাস থাকায় উইকেটে আর্দ্রতা বেশি থাকতে পারে, ফলে শুরুতে ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

তবে মুশফিকের মতে, সিলেটের উইকেট মোটের ওপর ব্যাটিংবান্ধব। তিনি বলেন, “সিলেটের উইকেট বরাবরই ভালো ব্যাটিংয়ের জন্য সহায়ক থাকে। হয়তো ময়েশ্চার থাকায় শুরুতে বোলাররা কিছুটা সুবিধা পেতে পারে। তবে এখানে ফিরতে সবসময়ই ভালো লাগে—ফ্যাসিলিটি, উইকেট, হোটেল, খাবার সবই ভালো। তবে আবহাওয়া আমাদের নিয়ন্ত্রণে নেই।”

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সিরিজে বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচে বারবার বাধা পড়ার আশঙ্কা রয়েছে। তবে স্টেডিয়ামের উন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে বড় ধরনের বিলম্ব হলেও ম্যাচ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে।

মুশফিক আরও বলেন, এটা রেইনি সিজন। মিরপুরে যেমন বৃষ্টির পরও ম্যাচ হয়েছে, এখানেও ড্রেনেজ ব্যবস্থা ভালো। বিসিএলেও দেখা গেছে, রাতে বৃষ্টি হলেও সকালে সময়মতো খেলা শুরু করা যায়। তাই আবহাওয়া অনিশ্চিত হলেও খেলা চালিয়ে যাওয়া সম্ভব। আমাদের চেষ্টা থাকবে যতটুকু খেলা হবে, ততটুকুতেই ইতিবাচক প্রভাব রাখা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১