পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা, ভাঙচুর, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর আহলে সুন্নাত ওয়াল জামায়াত হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। নামাজ শেষে শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুসল্লিরা কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন। একপর্যায়ে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা জনসমাগমে পূর্ণ হয়ে যায়।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত হবিগঞ্জ জেলা শাখার সভাপতি রইচ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাওলানা মুফতি আব্দুল মজিদ ফিরোজপুরি, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা আশরাফুল ওয়াদুদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মাওলানা আব্দুল জলিল, মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারি ও সৈয়দ মুশফিক আহমেদসহ জেলা ও পৌর শাখার নেতারা।

সমাবেশে বক্তারা পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে এসব বন্ধের দাবি জানান। তারা বলেন, মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ না হলে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগ কামনা করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৯
  • ১১:৫২
  • ৪:২৬
  • ৬:৩০
  • ৭:৫২
  • ৫:১১