
লন্ডনের লুটন শহরে ‘রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি’র অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুকিত ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জনাব মস্তফা ছালেহ লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ্জ অদুদ আলম অদুদ, সাবেক সভাপতি আহদুজ্জামান খান সেলিম আহমেদ এবং রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তির সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাকেরুজ্জামান সাকের।
বৃহস্পতিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলুল হক সেলিম এবং সাংগঠনিক সম্পাদক মহিদুর রহমান (আফেল)।
এ সময় লন্ডনের বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন টিপু আহমেদ, আফজল খান সাজু, কমরু খান, সৈয়দ রুয়েজ আহমেদ, ইলিয়াছ আলী, উজ্জ্বল আহমেদ, রিয়াজ উদ্দিন লুৎফর, রেজাউল আহমেদ, সাইফুল হক খালেদ, সোয়েব আহমেদ, মুত্তাকিন শিপলু, তারেক আজিজসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলন, জাতীয়তাবাদী আদর্শ ও সংগঠনিক ঐক্যকে সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। তারা রাজনগরবাসীর মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং এক মিলনমেলায় পরিণত হয়।