কুলাউড়া  প্রতিনিধি : 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কাজী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনকে ঘিরে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী এ.কে.এম. বদরুল হক। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী বদরুল ইসলাম। 

এ সময় মৌলভীবাজার জেলার ছয়টি উপজেলার কাজী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক পদে কাজী মখলিছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া অর্থ সম্পাদক পদে কাজী আব্দুস সামাদ কয়েছ নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ.কে.এম বদরুল হক বলেন,নব-নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে কুলাউড়া উপজেলা কাজী সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *