
সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে ফেসবুকের এক স্ট্যাটাসে জানিয়েছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল কাদের তাপাদার। মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভূগছেন।
কর্মজীবনের শুরুতে তিনি সিলেট নগরীর মিরাবাজার শাহজালাল জামেয়ার অধ্যক্ষ ছিলেন। তিনি সিলেট নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, মেজরটিলার আল-আমীন জামেয়া উচ্চ বিদ্যালয় ও জালাালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসা এবং সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজ প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
কানাইঘাটের তালবাড়ী ‘জামেয়া ইসলামিয়া ইউসুুুুফিয়া ফাজিল মাদ্রাসা’ প্রতিষ্ঠা করেন। ব্যবসায়ী হিসেবেও তার ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি সিলেটের আল-হামরা ইন্টারন্যাশনাল শপিং সেন্টারের ভাইস চেয়ারম্যান ও আন-নূর প্রোপ্রাটিজ লিমিটেডের চেয়ারম্যান।