শায়েস্তাগঞ্জে পুলিশের বাসায় দুঃসাহসিক চুরি

শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুলসুনাম গ্রামে কক্সবাজারে কর্মরত পুলিশের এসআই আমীর হোসেনের ভাড়া বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার তালা কেটে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে গেছে। শনিবার দুপুরে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, চোরের দল বাসার তালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা এবং একটি টেলিভিশন চুরি করে নিয়ে যায়। পরে বাসার লোকজন ফিরে এসে তালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি টের পান।

ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি এলাকায় চুরি বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এসআই আমীর হোসেন মুঠোফোনে জানান, তিনি বর্তমানে কর্মস্থল কক্সবাজারে রয়েছেন। তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঞ্জে সিএইচসিপি সুমাইয়া আক্তার সন্তান ও কাজের মেয়েকে নিয়ে ওই বাসায় বসবাস করেন।

শনিবার প্রয়োজনীয় কাজে তারা বাসায় তালা দিয়ে বাইরে যান। সেই সুযোগে সংঘবদ্ধ চোরচক্র বাসায় প্রবেশ করে চুরি সংঘটিত করে। তিনি আরও জানান, নগদ টাকার পাশাপাশি বাসার বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১১:৫৩
  • ৪:২৮
  • ৬:৩৬
  • ৮:০০
  • ৫:০৬