আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিচার শুরু

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইবুন্যালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন।

এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আসামিদের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

শুনানি উপলক্ষে এদিন সকাল পৌনে ৮ টার দিকে সোহেলকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আর স্বপ্নাকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে এজলাসে তোলা হয় আসামিদের।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর মূল অভিযুক্ত সোহেল রানা ওই ফ্ল্যাটের শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। পরে ওই বাসা থেকে তার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়। আর ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে আটক করা হয়। পরদিন পল্লবী থানায় মামলা করেন শিশুটির বাবা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৪
  • ৪:২৯
  • ৬:৪০
  • ৮:০৫
  • ৫:০৪