ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট এর আওতায় ৩দিনব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৪জুন বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩দিন ব্যাপি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা মৎস্য অফিসার ওলিউর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জিলানী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাসলিমা, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, সদস্য মীর শোয়েব আহমদ, অনলাইন প্রেসক্লাবের সদস্য মুরাদ হাসান বিয়াম স্কুলের প্রিন্সিপাল আবু সুফিয়ান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় বলেন কৃষক এবং কৃষিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষি ক্ষেত্রে আরো বেশি প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে পারলে আমরা দেশকে আরো এগিয়ে নিতে পারবো। কৃষকদের  নিয়মিত প্রশিক্ষণ প্রদান এবং মাঠ পর্যায় তদারকি জোরদার করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে ৩দিনব্যাপি মেলার উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *