মৌলভীবাজার  প্রতিনিধি : জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ,শ্রীমঙ্গল শাখার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উদযাপন করা হয়েছে।

৫ জুন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর সংগঠনের শিল্পীদের সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

শুরুতেই স্বাগত বক্তব্যে রাখেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ,শ্রীমঙ্গল শাখার আহ্বায়ক তমাল চক্রবর্তী। এসময় তিনি উপস্থিত অতিথি,শিল্পী ও দর্শকদের শুভেচ্ছা জানান।

বিশিষ্ট আবৃত্তি শিল্পী জলি পালের সঞ্চালনায় অবসরপ্রাপ্ত অধ্যাপক কল্যাণ দত্তের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক নৃপেন্দ্রলাল দাস।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সহ সভাপতি অজয় দেব ও ভুনবীর দশরথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝলক চক্রবর্তী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ, কবি ও সাহিত্যিক দ্বীপেন্দ্র ভট্টাচার্য। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চিন্তাধারার ওপর বিস্তারিত আলোচনা করেন।

সংগীত, নৃত্য, আবৃত্তি ও কবিতা পরিবেশনার মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুলের সৃষ্টিশীলতার বহুমাত্রিক রূপ তুলে ধরা হয়। সর্বশেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ণাঢ্য এ সাংস্কৃতিক আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪