হবিগঞ্জে চোরের মাথায় আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করে মাথা ন্যাড়া করা হয়েছে। পরে সেই ন্যাড়া মাথায় আর্জেন্টিনার জাতীয় পতাকার নকশা আঁকার ঘটনা ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনাটি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারের। সম্প্রতি ওই বাজারের এক ব্যবসায়ীর মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করেন স্থানীয়রা।

পরে তাকে প্রকাশ্যে নিয়ে মাথার চুল কেটে আর্জেন্টিনার পতাকার আদলে বিশেষ নকশা আঁকা হয়। এ সময় ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয়দের একাংশ এ ঘটনাকে ব্যতিক্রমী শাস্তি হিসেবে দেখলেও অন্যরা এটিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বলে মন্তব্য করেছেন।

বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪