পরিদর্শক (নিরস্ত্র) পদ থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন ৬৭ কর্মকর্তা।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
