
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের তৈয়বনগরে (বাউরঘরিয়া) তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে তৈয়বনগর বাউরঘরিয়া সৈয়দা তাহিরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক,সুজনের জেলা সভাপতি ও তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশন সভাপতি ডা. ছাদিক আহমদ এর সভাপতিত্বে ও সাংবাদিক মু.ইমাদ উদ দীন এর সঞ্চলাানায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিল এর সদস্য,নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে চেয়ারম্যান, বিশিষ্ট কমিউনিটি লিডার,সমাজসেবক ও তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুনার রশিদ, যুক্ত রাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার মো: মশাহিদুর রহমান,প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, প্রকৌশলী মোঃ মনসুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার আব্দুল আজিজ, মো: আলাউদ্দিন, বিএনপি নেতা সৈয়দ মমশাদ আহমদ,তাজুল ইসলাম তাজু,জুনেল আহমদ,আব্দাল আহমেদ,আব্দুর রহমান আশিক,যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক ও ক্রীড়া সংগঠক সায়েম রহমান, সাংবাদিক মো: শাহজাহান মিয়া,মাহবুবুর রহমান রাহেলসহ অন্যান্যরা। ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানী পড়া ৪০ জন রোগী বাছাই করা হয়।
এছাড়া প্রায় ৫ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগিদের ব্যবস্থাপত্র, চশমা ও ওষুধ সরবরাহ করা হয়। তৈয়ব-তাহিরুন্নেছা ফাউন্ডেশন প্রতিবছরই গরীব ও অসহায় মানুষের কল্যাণে বিনামূল্যে চক্ষু শিবির,শিক্ষা বৃত্তি,খাদ্যদ্রব্য বিতরণসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করে থাকেন।
মৌলভীবাজার/হা