সংসদে জাতীয় অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপন

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

বেলা ৩টা থেকে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে এবং বাজেট নিয়ে মোট ৪০ ঘণ্টা আলোচনা হবে।

সামষ্টিক অর্থনীতিতে গত মে মাসে কিছু ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিললেও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহের স্থবিরতা ও বিনিয়োগে চলছে মন্দা—এমন বাস্তবতায় সরকারের সামনে জনতুষ্টিমূলক বাজেট ঘোষণার কঠিন চ্যালেঞ্জ। সেই কঠিনেরে ভালোবেসেই আজ ঘোষিত হতে যাচ্ছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪