ছাতকে আওয়ামী লীগ নেতা লোকমান আহমদের জামিনে মুক্তি লাভ

সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা যুবলীগের সদস্য এবং বাতির কান্দি -পাটি ভাগ সমবায় সমিতির সভাপতি লোকমান আহমদ সাজানো মামলায় ১৯ দিন জেল কেটে রোববার বিকেলে সুনামগঞ্জ জেল হাজত থেকে মুক্তি লাভ করেন।

লোকমান আহমদ নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে।সুনামগঞ্জ জেলা জর্জ আদালতের মাধ্যমে তিনি জামিন লাভ করেন। তার মুক্তি লাভের খবর পেয়ে এলাকার যুবক দের মধ্যে আনন্দ খুশিতে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। লোকমান আহমদ সমাজ সেবক এবং পরোপকারী একজন ব্যক্তি বলে এলাকায় পরিচিতি রয়েছে। কতিপয় স্বার্থন্বেশী মহলের স্বার্থ হাসিলের জন্য তাঁকে কারা বরণ করতে হয়েছে বলে স্থানীয় লোকজন জানান। পরিবহন শ্রমিক ও স্থানীয় যুবক দের মধ্যে তিনি একজন আস্থার প্রতীক।বয়সে তরুণ উদ্দীপ্ত যুবক লোকমান আহমদ এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তি হিসাবে পরিচিত।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১১:৫৬
  • ৪:২৪
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৩৩