মৌলভীবাজারে কাবাডি ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা

দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক পর্যায়ের বালক বালিকাদের &এ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে| শনিবার (১৩ জুন) মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এম, সাইফুর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়| কাবাডি প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের বালিকাদের নিয়ে গঠিত ৪ টি স্পোর্টস একাডেমির বালিকা দল অংশগ্রহন করে| কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় মৌলভীবাজার অ্যাথলেটিক্স এন্ড কাবাডি একাডেমি দল ৩৮-০৯ পয়েন্টের ব্যবধানে নতুন কুঁড়ি প্রমিলা স্পোর্টিং একাডেমি শ্রীমঙ্গল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে| একই মাঠে অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন বালক-বালিকা অংশগ্রহণ করে| কাবাডি প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় অর্জনকারীদের মাঝে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজার পক্ষ থেকে পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়| জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ এর সভাপতিত্বে অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুবেল মাহমুদ| অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান| অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেন ফয়জুল হক মনা,সাইফুর রহমান,কামরুল ইসলাম,দেলওয়ার আহমেদ মজুমদার চমন,আমির হোসেন পারভেজ| ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্ধী,শিক্ষক ও অভিভাবক বৃন্দ|

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪