
সিলেট-৫ সাবেক সংসদ সদস্য, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই। ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ রাত দেড়টায় সিলেট নগরের সোবহানীঘাটস্থ ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই তথ্য নিশ্চিত করেছেন সাবেক এই সংসদ সদস্যের জামাতা নজরুল ইসলাম।
ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১-২০০৬ সাল পর্যন্ত জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি সিলেটের একজন সজ্জন ব্যাক্তি হিসেবে সমাদৃত এবং বিভিন্ন্ শিক্ষা ও চিকিৎসা উন্নয়নে জড়িত ছিলেন। তাঁর বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার তালবাড়ি গ্রামে। নিজ এলাকায় পৈতৃক সম্পতিতে তিনি একটি ফাজিল মাদরাসা গড়ে তুলেছেন।
এছাড়াও তিনি সিলেট নগরের মিরাবাজার জামেয়া স্কুল এন্ড কলেজ, আল-আমিন জামেয়া স্কুল, পাঠানটুলা কামিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার সঙ্গে জড়িত।
দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার, কিডনি রোগসহ নানা জটিলতায় ভোগছিলেন। গত মে মাসে তিনি প্যারালাইজড হয়ে ইবনেসিনা হাসপাতালে ভর্তি হন। মাঝে কিছুটা উন্নতি ঘটলেও শুক্রবার (১২ জুন) থেকে আবার অবস্থার অবনতি ঘটে। রাতে তাঁর মৃ/ত্যু ঘটে।