পিপি ড. মতিন চৌধুরীর সাথে প্রবাসী মৌলভীবাজারবাসীর মতবিনিময়

যুক্তরাষ্ট্র সফররত মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ড. মোহাম্মদ আব্দুল মতিন চৌধুরীর সাথে মতবিনিয় করেছেন প্রবাসী মৌলভীবাজারবাসী। এ উপলক্ষ্যে বুধবার সন্ধ্যায় এস্টোরিয়ার একটি রেষ্টুরেন্টের মিলনয়তনে এক সভার আয়োজন করা হয়। মৌলভীবার ডিষ্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক’র উপদেষ্টা সালেহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রজনীতিক মরল আলী, লীগ অব আমেরিকার সাবেক সভাপতি এমাদ চৌধুরী, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র উপদেষ্টা আব্দুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আবু সাঈদ আহমদ, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফজল খান ও বিশিষ্ট রাজনীতিক নূরে আলম জিকু । খবর ইউএন’র।

মৌলভীবার ডিষ্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র সহ সভাপতি জাবেদ উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক এমদাদ রহমান তরফদারের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর সভায় মৌলভীবাজারবাসীদের মধ্যে বক্তব্য রাখেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সহ সভাপতি কয়েস আহমেদ, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট শাহান খান, মোহাম্মদ ফারুক হোসেন, আবদুল খালেক, মোহাম্মদ হোসেন আহমেদ, বশির উদ্দিন, পারভেজ হোসেন ডলার, মোহাম্মদ মাহমুদুল হাসেম, মোহাম্মদ রফিক, শামসুল আলম, মোহাম্মদ জুলহাস শেকিল, একে ইসমাইল, আফতাব উদ্দিন, খন্দকার আব্দুল আজিজ, সৈয়দ এম উদ্দিন জুনেল, মোহাম্মদ নজরুল মিয়া, অলি আহমেদ সনি, আবুল আলম, আবুল মুহিত মুক্তা প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ দোয়া মুনাজাত পরিচারনা করেন শাফি খান।
সভায় বক্তারা মৌলভীবাজার জেলার রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ড. মতিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বছরের পর বছর ধরে মৌলভীবাজার জেলা বিভিন্ন দিক থেকে বঞ্চিত। বিএনপি সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে আপনার সম্পর্ক ও যোগাযোগ রয়েছে। সেই সম্পর্ক কাজে লাগিয়ে জনগনের সেবায় কাজ করবেন বলে প্রত্যাশা করেন। বক্তারা মৌলভীবাজার জেলার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও মিথ্যা মামলায় কাউকে যাতে হয়রানী করা না হয় তার দৃষ্টি আকর্ষণ করেন এবং শমশেরনগরে বিমানবন্দ চালু ও পর্যটকদের জন্য ঢাকা টু শ্রীমঙ্গল বিশেষ ট্রেন লাইন চালুর উদ্যোগের জন্য এম নাসের রহমান এমপি’র প্রতি প্রতি কৃতজ্ঞতা জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আব্দুল মতিন চৌধুরী বলেন, প্রবাসীরাই দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। প্রবাসীরা দেশে অর্থ প্রেরণ কনে দেশের উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। তিনি মৌলভীবাজার জেলা তথা দেশের উন্নয়নে মরহুম অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, মৌলভীবাজার জেলার বেশী উন্নয়ন হয়েছে বিএনপি সরকারের সময়ে। এম সাইফুর রহমানের উত্তরসূরী হিসেবে তার পুত্র বর্তমান এমপি এম নাসের রহমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যেই জেলা হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই আমরা আরো উন্নয়ন দেখতে পাবো ইনশাল্লাহ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৬
  • ৪:৩২
  • ৬:৪৪
  • ৮:১০
  • ৫:০৪