মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী

আসছে মেডিকেল কলেজ ও বিমানবন্দর চালুর ঘোষণা ?

আসছে মেডিকেল কলেজ ও বিমানবন্দর চালুর ঘোষণা ?

দীর্ঘ প্রতীক্ষার পর কাল বুধবার  দুপুরের দিকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার যাচ্ছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই প্রথম আসছেন মৌলভীবাজারে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করে তাঁকে বরণ করতে গেল ক’য়দিন থেকে জেলা জুড়ে উৎসবের আমেজ বইছে। চলছে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিকাশ। জেলাবাসী অধির আগ্রহে অপেক্ষায় প্রায় ১৭ বছর থেকে উন্নয়নে অবহেলীত জেলার গুরুত্বপূর্ণ দাবি সরকারি মেডিকেল কলেজ, শমসেরনগর বিমানবন্দর চালুর ঘোষনা দিবেন প্রধানমন্ত্রী। গেল কয়েক  দিন থেকে সবার মুখে মুখেই চাউর হচ্ছে ও প্রশ্ন উঠেছে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান ও জনসভায় জেলাবাসীর জন্য উপহার হিসেবে শেরপুরের আইনপুরের নির্বাচনী জনসভায় দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে প্রধানমন্ত্রী ঘোষণা দিবেন মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও দীর্ঘদিন থেকে অবহেলায় পড়ে থাকা সম্ভাবনাময়ী সমশেরনগর বিমানবন্দর পুন:রায় চালুর। এর পাশাপাশি ঘোষণা আসতে পারে এজেলার সড়ক ও রেলপথসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন,যানজট নিরসনে শ্রীমঙ্গল,মৌলভীবাজার,কুলাউড়া বাইপাস সড়ক, ঢাকা সিলেট রেলের ডাবল লাইন ও ট্রেনের সংখ্যা বৃদ্ধির,ঢাকার সাথে এজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,সিক্সলাইন এছাড়া নদী,হাওর,কৃষক ও জীববৈচিত্র রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের।

দীর্ঘদিনের এমন কাঙ্খিত উন্নয়ন প্রাপ্তির ঘোষার প্রত্যাশায় উৎফুল্ল দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ। জেলা জুড়ে এখন প্রধানমন্ত্রীর আগমন ও এজেলার জন্য তাঁর উন্নয়ন কাজের ঘোষনার বিষয়ে চলছে ব্যাপক আলোচনা।

প্রধানমন্ত্রীর আগমনে এজেলার বাসিন্দারা যেমন আনন্দিত। তেমনি দীর্ঘ প্রায় দেড় যুগ থেকে উন্নয়ন বঞ্চিত হওয়ায় থাকছে কাঙ্খিত নানা উন্নয়ন প্রত্যাশার জোরালো দাবি। এজেলার কৃতিসন্তান সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ও তার পুত্র এম নাসের রহমান এমপি’র করা উন্নয়নের পর দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও জেলাবাসীর কাঙ্খিত উন্নয়নের নেই কোনো বাস্তবায়ন। বরং তাদের করে যাওয়া রাস্তাঘাটসহ অন্যান্য উন্নয়ন এগিয়ে নেওয়াতো দূরে থাক এমনকি করা হয়নি তার সংস্কার কাজও। দীর্ঘ দিন থেকে উন্নয়ন বঞ্চনার শিকার জেলার কোথাও নেই দৃশ্যমান উন্নয়নের ছোঁয়া। এমন অভিযোগ জেলার উন্নয়ন বঞ্চিত জনগণের। তাই জেলাবাসীর জোর দাবি ও প্রত্যাশা তাদের সকল প্রয়োজনীয় উন্নয়ন প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে তা বাস্তবায়ন করে উন্নয়ন বৈষম্য দূর করবেন।

সরজমিনে দেখা গেলো প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মাঠ,গ্রেইট,জনসভাস্থল ও মঞ্চ প্রস্তুত হয়েছে। দলীয় নেতাকর্মী এবং  প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা রাতদিন পরিশ্রম করে অল্প সময়ের মধ্যে সবই প্রস্তুত করেছেন।

জনসভাস্থলসহ শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়কের আশপাশ এলাকায় হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ। সড়কের দু’পাশে ব্যানার,ফেস্টুন,তোরণ নির্মাণ করছেন দলীয় নেতাকর্মীরা।

জেলা,উপজেলা,পৌর ও ইউনিয়ন কমিটির দলীয় নেতাকর্মীদের তত্ত্বাবধায়নে চলেছে নিজ নিজ এলাকায় মাইকিং। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের আগমনকে স্বাগত জানিয়ে মিছিল,মিটিং আর শ্লোগানে মুখরিত হচ্ছে জেলার প্রতিটি উপজেলা শহর ও হাট বাজার। প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধানের আগমনে তাঁকে সরাসরি একনজর দেখতে অপেক্ষার প্রহর গুনছেন উৎফুল্ল ও প্রাণবন্ত নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার কমতি নেই দলমত নির্বিশেষে নানা শ্রেণি ও পেশার মানুষেরও। জেলার হাটে,ঘাটে,মাঠে সর্বত্রই এখন আলোচনা এই জেলায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে। ১৭ জুন বুধবার মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল খেলার মাঠ। এই দু’টি স্থানেই হবে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান।

জানা যায় ওই দিন প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ১৫২ জন  ও শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১৫৫ জনসহ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় ৩০৮ জন উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও বিতরণ করবেন।

প্রথমে দুপুর ১টার দিকে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভা শেষে ২.৩০ টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ মাঠে  অনুষ্ঠান যোগদান করে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন ও বক্তব্য রাখবেন।

বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি সদর উপজেলার গিয়াসনগর নিতেশ্বর এলাকায় প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের স্মৃতি বিজড়িত দুসাই রিসোর্টে পৌঁছানোর পর ৪.৪৫ টার দিকে সেখানে রাজনৈতিক সভায় অংশগ্রহণ করবেন। তিনি আকাশ পথে সিলেটে পৌঁছানোর পর সড়ক পথে গন্তেব্যে পৌঁছানোর কথা রয়েছে।

 

মৌলভীবাজার/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৬
  • ৪:৩২
  • ৬:৪৪
  • ৮:১০
  • ৫:০৪