
বড়লেখায় অবৈধভাবে বোয়াল মাছের পোনা বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত হাজীগঞ্জ বাজারের দুইজন মৎস্য ব্যবসায়িকে পৃথক মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
এসিল্যান্ড নাঈমা নাদিয়া জানান,অভিযানকালে বোয়াল মাছের পোনা বিক্রয়ের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ লঙ্ঘনের অপরাধে ২ টি মামলায় ছয় হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে।
মৌলভীবাজার/হা