
সুনামগঞ্জের ছাতকে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে।পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায়। সুফল ভোগীদের মধ্যে ৩ দিন মেয়াদি আয়বর্ধনমুলক প্রশিক্ষন শুরু। শাক সবজি চাষ বিষয়ক প্রশিক্ষনে অংশ গ্রহন করেন উপজেলা ১৩ টি ইউনিয়ন ও একটি পৌর সভার নাগরিক গন।
বুধবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের হল রুমে উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির সভাপতি ও পৌর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রনব লাল দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, সাবেক ইউপি সদস্য ও বিআরডিবি পরিচালক আজহার আলী, কলেজ ছাত্র দল নেতা ও বিআরডিবি পরিচালক সাচ্চা আবেদিন, পৌর যুব দল নেতা জয়নাল আবেদীন রফিক প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন পুষ্টির চাহিদা পূরণ করতে হলে তৃণমূল পর্যায়ে মফস্বল এলাকায় শাক সবজি চাষের বিকল্প নেই। গ্রামীন জনগোষ্ঠীর অবহেলিত বঞ্চিত মানুষের প্রশিক্ষনের মাধ্যমে চাষাবাদের আওতায় আন্তে হবে জমি খালি না রেখে চাষাবাদের উপযোগী করে গড়ে তুলতে হবে।
সুনামগঞ্জ/হা