শাবিপ্রবি উপাচার্যের সঙ্গে বিজনেস এডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি উপাচার্যের সঙ্গে বিজনেস এডমিনিস্ট্রেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা।

শুক্রবার বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশন-সাস্ট (এএবিএ সাস্ট)-এর উদ্যোগে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে এএবিএ সাস্ট-এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুল হকসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে এএবিএ সাস্ট-এর সাবেক সভাপতি তানভীর আহমেদ শাকিল ও মোঃ মুনিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান ও ধ্রুবজ্যোতি চৌধুরীসহ অ্যালামনাইরা অংশগ্রহণ করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে অ্যালামনাই সদস্যরা উপাচার্যের সঙ্গে মতবিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের একটি শক্তিশালী ও কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, একটি সুসংগঠিত ও আপডেটেড অ্যালামনাই ডাটাবেইজ তৈরি করা হলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক, ক্যারিয়ার উন্নয়ন ও নেটওয়ার্কিং কার্যক্রম আরও গতিশীল হবে। অ্যালামনাইদের জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

অধ্যাপক ড. খায়রুল ইসলাম আরও বলেন, আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য অ্যালামনাইদের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয়ের মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করবে। দ্রুত ব্যবসায় প্রশাসন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে রিইউনিয়ন আয়োজনের তাগিদ দেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি, গ্লোবাল র‍্যাংকিং এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:০৮