হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে: নাসির উদ্দিন পাটোয়ারী 

হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে: নাসির উদ্দিন পাটোয়ারী 

মৌলভীবাজার জেলার জুড়ীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূখ্য সম্বন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বলেছেন, ভবিষ্যতে যদি বাংলাদেশে ফ্যাসিবাদি কোন সিস্টেম আসতে চায় তবে তার বিরুদ্ধে আবারও আমরা রাজপথে নামব। খুনি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো। আওয়ামীলীগের বিষয়ে কোন নয় ছয় নেই। যারাই আওয়ামীলীগকে প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী লড়াই হবে। তিনি রবিবার (২৭ জুন) দুপুরে জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে এক পথসভায় এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, খুনি রাষ্ট্র ভারতের বিএসএফ বাহিনী বাংলাদেশে পুশইনের মত নেক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার সীমান্ত দিয়ে বিএসএফ ভারতের নাগরিকদের বাংলাদেশী নাগরিক আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে। আপনারা বিজিবির সাথে সীমান্ত পাহাড়া দিবেন যাতে ভারত কোনভাবেই তাদের নাগরিকদের বাংলাদেশের প্রবেশ করাতে না পারে।

পথসভায় এনসিপি নেতা আব্দুল মালিক সাচ্চু, প্রীতম দাস, আফজাল হোসেন ও আমির হামজাসহ অনেকেই উপস্থিত ছিলেন। ‌

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৯
  • ১১:৫৮
  • ৪:৩৪
  • ৬:৪৭
  • ৮:১৩
  • ৫:০৫