
মৌলভীবাজারে তিন দিন ব্যাপি ফল মেলার উদ্বোধন| দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি,পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক ফল চাষে উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারে তিন দিনব্যাপী জাতীয় দেশীয় ফল মেলা শুরু হয়েছে|
রোববার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়| উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক রুবেল মাহমুদ| বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান,মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ| মেলায় আম, কাঁঠাল, লিচু, আনারস, কামরাঙ্গা, কলা, জামসহ বিভিন্ন দেশীয় মৌসুমি ও অপ্রচলিত ফল প্রদর্শন করা হয়| এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন|
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি মানুষের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| এ লক্ষ্যে কৃষকদের মাঝে উন্নত জাতের ফলের চারা বিতরণ এবং লাভজনক বাণিজ্যিক ফল চাষের বিভিন্ন ˆবজ্ঞানিক দিকনির্দেশনা প্রদান করা হয়| আয়োজকরা জানান ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত চলা এ মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষক ও উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন|


