বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে কিশোরী নিহত

সিলেটের বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে কিশোরী মেয়ে নিহিত হয়েছে। নিহত কিশোরী রায়কা আক্তার রিয়া (১৭) গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের মেয়ে।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের সময় বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামে রায়কা আক্তার রিয়ার নানা বাড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়কা আক্তার রিয়া দুপুরে নানা বাড়ি পুকুরে গোসল করতে যায়। এতে আপত্তি জানান তার বাবা আবু বক্কর। এক পর্যায়ে আবু বক্কর ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল করিম জানান,থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে ময়নাতদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

সিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০১
  • ৪:৩৭
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:১০