মহান জুলাই গণঅভ্যুত্থানের অমর শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০জুলাই) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতীয় ছাত্রশক্তি, শাবিপ্রবি শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা, দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এবিষয়ে জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার সদস্য সচিব রিয়াজ হোসেন রিমন বলেন,

দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসন আমল থেকে গোটা জাতিকে মুক্ত করতে  ২৪’র জুলাই আন্দোলনে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন সে সকল  ওমর শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায়  দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জুলাই শহীদ ও আহতদের জাতি সারাজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে। জুলাই  শহীদ ও আহতদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে জাতীয় ছাত্রশক্তি প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সিলেট/হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *