কাতারের সাবেক আমিরের রুহের মাগফিরাত কামনায় শাবিপ্রবিতে দোয়া মাহফিল

কাতারের সাবেক আমিরের রুহের মাগফিরাত কামনায় শাবিপ্রবিতে দোয়া মাহফিল

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রীয় শোক পালন কর্মসূচির অংশ হিসেবে যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে কাতারের সাবেক আমিরের ইন্তেকালে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একইসঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

 

দোয়া মাহফিলে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৮
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৭
  • ৮:১২
  • ৫:১২