জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৫৪ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

 

রোববার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র দায়িত্বাধীন কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৮০ কেজি ভারতীয় জিরা এবং ৫০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪৬ হাজার টাকা।

 

এদিকে একই দিনে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপির টহল দল পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।

 

দুই অভিযানে জব্দ হওয়া ভারতীয় চোরাচালানী মালামাল ও গরুর মোট সিজার মূল্য ৫৪ লাখ ২৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫১
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৬
  • ৮:০৯
  • ৫:১৫