জকিগঞ্জের বারহালের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।

শনিবার রাত ১০ টায় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে কায়েস্তগ্রাম, বড়গ্রামসহ বালুমহালের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত কুমার চন্দ। তিনি বলেন ইজারাদার নিার্দিষ্ট এলাকার বাহিরে গিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন এমন অভিযোগ পার্শ্ববর্তী কানাইঘাটের বড়গ্রাম, কায়স্তগ্রামের মানুষের। তাদের অভিযোগ রাত ৩টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্ধারিত স্থান ব্যতিরেকে বালু উত্তোলন করেন ইজারাদার। যদিও ইজারাদার বলছেন ভোর থেকে বেলা ২ টা পর্যন্ত বালু উত্তোলন করা হচ্ছে ভূমি অফিসের বেঁধে দেওয়া নির্ধারিত স্থানে। এমন অভিযোগে অভিযান পরিচালনাকালে নির্ধারীত স্থান ছাড়া বালু উত্তোলন করতে দেখা যায়নি।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আবারও অভিযান করবেন এবং সেটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *