জৈন্তাপুরে চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর পরিবারকে ইউএনও’র আর্থিক অনুদান

জৈন্তাপুরে চিকিৎসাধীন দুই শিক্ষার্থীর পরিবারকে ইউএনও’র আর্থিক অনুদান

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর চিকিৎসার জন্য ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কার্যালয়ে আহত শিক্ষার্থীদের পরিবারের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।

 

অনুদানপ্রাপ্ত আহত দুই শিক্ষার্থী হলেন চাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহফুজ (১০), রোল নং-১ এবং ৩য় শ্রেণির শিক্ষার্থী মাশবুরা জান্নাত (৯), রোল নং-৪। তারা নূরপুর গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন ও রুমানা বেগমের সন্তান।

 

উল্লেখ্য, গত ২১ জুলাই চাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দরবস্ত-চতুল-কানাইঘাট সড়কে একটি বেপরোয়া মিনি ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। বর্তমানে তারা সিলেটের দরগাহ গেইটস্থ নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

আহত দুই শিক্ষার্থীর পক্ষে তাদের মা রুমানা বেগম ইউএনওর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

এ সময় ইউএনও মিজ সুনন্দা রায় আহত দুই শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

 

ইউএনও মিজ সুনন্দা রায় বলেন,

“দুর্ঘটনায় আহত শিশুদের চিকিৎসা নিশ্চিত করা আমাদের মানবিক দায়িত্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আমরা পাশে থাকব। একই সঙ্গে সকল চালককে সড়কে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানাচ্ছি, যাতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫১
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৬
  • ৮:০৯
  • ৫:১৫