সিলেট থেকে ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন নাহিদ

সিলেট থেকে ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন নাহিদ

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগকে আন্দোলনরত ছাত্র-জনতার এক বিশাল অর্জন হিসেবে আখ্যা দিয়ে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

শনিবার (২৫ জুলাই) সিলেটে ১১ দলীয় ঐক্যের এক বিশাল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই অভিনন্দন জানান।

বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “ভারতে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। প্রতিবেশী দেশের ছাত্র-জনতার আন্দোলনের এই ঐতিহাসিক অর্জনকে আমাদের দেশের ছাত্র-জনতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সংহতি জানাচ্ছি।”

সমাবেশে জোটের শীর্ষ নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এতে সিলেট জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৩
  • ৮:০৬
  • ৫:১৮