
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শন করে খাবারের মান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকাল ১০টায় তিনি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিদর্শনে যান। এ সময় তিনি রান্নাঘর, খাবার প্রস্তুত ও পরিবেশন এলাকা এবং ডাইনিং হলের প্রতিটি অংশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর বাবুর্চি ও সহযোগীদের প্রস্তুত করা রুটি ও পরোটার মান নিজ হাতে প্লেটে নিয়ে পরীক্ষা করেন। তিনি খাবারের গুণগত মান বজায় রাখার পাশাপাশি রান্নার পরিবেশ সর্বদা স্বাস্থ্যসম্মত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি ক্যাফেটেরিয়ার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির বিষয়ে কোনো ধরনের আপস না করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কঠোর নির্দেশনা দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আর্কিটেকচার বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী এবং হিসাব দপ্তরের উপ-পরিচালক মো. হেলাল হোসেন দেওয়ান প্রমুখ।



