গবেষণায় তথ্য

সিলেটে বাড়ছে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা

সিলেটে বাড়ছে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা

দেশে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। জাতীয় পর্যায়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, অন্যান্য বিভাগের তুলনায় সিলেটে শিক্ষার্থী আত্মহত্যার হার সবচেয়ে কম হলেও এক বছরের ব্যবধানে সিলেটে আত্মহত্যার সংখ্যা বেড়েছে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে আরও সচেতন এবং সহানুভূতিশীল হতে হবে।

আঁচল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেন। ২০২৫ সালে দেশে শিক্ষার্থী আত্মহত্যার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০৩ জনে। বিভাগভিত্তিক বিশ্লেষণে ২০২৩ সালে সিলেট বিভাগের ২.১ শতাংশ, ওই বছর সারা  দেশে ৫১৩জন আত্মহত্যা করেন। সে হিসাবে সিলেট বিভাগে আনুমানিক ৬ থেকে ৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়। ২০২৪ সালে দেশে রাজনৈতিক অস্থিরতা ও গণমাধ্যমে খবর কম আসার কারণে সামগ্রিক আত্মহত্যার নথিভুক্ত সংখ্যা কিছুটা কমে দাঁড়ায় ৩১০ জনে। এই বছরও সিলেট বিভাগ দেশের অন্যন্য বিভাগের তুলনায় সর্বনিম্ন অবস্থানে ছিল। সিলেটে ছিল ১.৯ শতাংশ থেকে ২.১শতাংশ এর মধ্যে। সংখ্যার দিক থেকে আনুমানিক ৬ থেকে ৭ জন শিক্ষার্থী আত্মহত্যা করেন।

পরের বছর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। ২০২৫ সালে দেশে শিক্ষার্থী আত্মহত্যার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪০৩ জনে। এর মধ্যে প্রায় ৪৭.৪ শতাংশ ছিল স্কুলপড়ুয়া শিশু। একই সময়ে সিলেট বিভাগে আত্মহত্যার হার বেড়ে প্রায় ২.৫ শতাংশে পৌঁছায়। এই হিসাব অনুযায়ী, ২০২৫ সালে সিলেটে আনুমানিক ১০ থেকে ১১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১