
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশন-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) পদে দায়িত্ব পেয়েছেন সিলেটে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দীন তালুকদার।
সংগঠনটিকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক প্রধান উপদেষ্টা এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি-এর পরামর্শক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
১ আগস্ট সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. পয়গাম আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।



