চোরাচালান

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ৯০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে ৯০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় পরিচালিত পৃথক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৯০ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই ও সংগ্রাম বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় গরু, কসমেটিকস, জিরা, মরিচ, কম্বল, চিনি এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৯০ লক্ষ ১৫ হাজার টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান দমন এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১