অস্ট্রেলিয়া প্রবাসী হজ্ব যাত্রীদের জন্য সুখবর দিল লতিফ ট্রাভেলস

অস্ট্রেলিয়া প্রবাসী হজ্ব যাত্রীদের জন্য সুখবর দিল লতিফ ট্রাভেলস

অস্ট্রেলিয়া প্রবাসী বাংদেশীদের জন্য হজ্ব ও ওমরাহ সেবা আরও সহজ ও ঝামেলামুক্ত করতে বিশেষ উদ্যেগ নিয়েছে সিলেটের ঐতিহ্যবাহী ট্রভেলস এজেন্ট ‘লতিফ ট্রাভেলস’ এসময় প্রতিষ্ঠানটির এমডি জহিরুল কবির চৌধুরী শিরু ১৯৬২ সাল থেকে দীর্ঘ ৬৪ বছর ধরে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসা প্রতিষ্ঠান লতিফ ট্রাভেলস এর সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা করার বিভিন্ন দিক উল্লখ করেন। এ ছাড়া সভায় হজ্জের বিভিন্ন প্যাকেজ, খরচ এবং যাত্রীদের নানা সু্যোগ সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরেন।

শনিবার (১ আগষ্ট) স্হানীয় সময় সন্ধায় অস্ট্রেলিয়ার সিডনির বাঙালী অধ্যুষিত লাকেম্বায় একটি রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান তিনি।

হজ্ব ২০২৭ ক্যাম্পইন উদ্বোধন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করাহয়। সভায় জহিরুল চৌধুরী শীরু জানান লতিফ ট্রাভেল প্রবাসী ও সাধারন হজ্ব যাত্রীদের জন্য প্রি- রেজিষ্ট্রেশন এবং বিশেষ ব্যবস্হাপনায় উন্নত সেবা ঘোষনা করেছেন। এর মধ্যে রয়েছে মক্কা- মদিনায় হারাম শরিফের কাছাকাছি মানসম্মত হোটেল, অভিজ্ঞ মুয়াল্লিম ও আলেমদের মাধ্যমে নিভিড় ধর্মীয় দিকনির্দেশনা।

এছাড়া হজ্জের বিভিন্ন প্যাকেজ, খরচ এবং যাত্রীদের নানা সুযোগ সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরে জহিরুল চৌধুরী শিরু বলেন অস্ট্রেলিয়াতে বসবাসরত ধর্মপ্রাণ মুসলমানেরা যাতে স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে হজ্জ পালন পালন করতে পারেন সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেটের ঐতিহ্যেবাহী সংগঠন জাললাবাদ এ্যসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক এর সভাপতি জাহেদুল হক চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী,হাজী ফারুক আহমদ মোহাম্মদ শাহ আলম,, প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব,মো. আব্দুস শুকুর, শাহেদ আহমদ, ইকবাল আহমদ,আবিদুর রহমান,মো. শিপন,সাংবাদিক খলিলুর রহমান স্টালিন,প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলী, সোহেব আহমদ, শাকিল, শামস উদ্দিন লুলুসহ কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য।

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১