সিলেটের জকিগঞ্জের বালাউট ছাহেব বাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের ২য় ধাপের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩আগস্ট) সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বালাউট ছাহেব বাড়িস্থ ‘বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে কয়েকশত চক্ষু রোগী উপস্থিত হয়ে সেবা গ্রহণ করেন।
তাদেরকে ব্যবস্থাপত্র, ওষুধ, চশমা প্রদান করা হয়। এদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে ছানী অপারেশনের জন্য ১৬২ জনকে বাছাই করা হয়। আল্লামা বালাউটি ছাহেব বাড়ির উদ্যোগে, সেবা ফাউন্ডেশন বিয়ানীবাজার এর ব্যবস্থাপনায় এবং সহযোগিতায় ছিল ইনক্লুসিভ আই হসপিটাল।
এ সময় উপস্থিত ছিলেন, মাশুকুর রহমান মারুফ ছাহেব জাদায়ে বালাউটি, মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, আলোর দিশারী ইসলামী যুব সংঘের প্রতিষ্ঠাতা ছাদেক আহমদ তালুকদার, চাইল্ডহোম একাডেমির সহকারী শিক্ষক আবু তাহের বাহার উদ্দিনসহ অনেকেই।
মাওলানা মাশুকুর রহমান মারুফ জানান চোখ হচ্ছে মানুষের সব চেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। সেই চোখের দৃষ্টিশক্তি ফেরাতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। অতিদরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির মানুষেরা চক্ষু সেবা পেয়ে আবেগাপ্লুত। তারা দোয়া করছেন সেবা প্রদানকারী সকলের প্রতি। তিনি সাংবাদিক, স্বেচ্ছাসেবী, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।



