সিলেটে জুয়াড়ি ও মাদকচক্রের ১১ জন আটক

সিলেটে র‍্যাব-৯ এর দুটি পৃথক অভিযানে অনলাইন জুয়াড়ি এবং মাদক কারবারিচক্রের মোট ১১ জন সদস্য গ্রেফতার হয়েছে। নগরীর আম্বরখানা ও দক্ষিণ সুরমায় চালানো অভিযানে তাদের আটক এবং জুয়ার আলামত ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে  র‌্যাবের অভিযানে নগরীর আম্বরখানা  থেকে ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯-এর সদর কোম্পানি।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে দু’টি স্কুল ব্যাগে কৌশলে রাখা নীল পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে তারা এটি নিজেদের কাছে রেখেছিল।

গ্রেফতারকৃতরা হলেন-  হবিগঞ্জের মাধবপুরের মোঃ জামির হোসেন (১৯) ও আবুল হাশেম (৬৬); ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরের উসমান (৬০) এবং সিলেটের গোয়াইনঘাটের জুবাইদ আহমদ (১৬)। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পৃথক অভিযানে দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্যকে আটক করে র‍্যাব-৯-এর সিপিএসসি দল।

সোমবার (৩ আগস্ট) বিকেলে পরিচালনা করা এই অভিযানে উদ্ধার করা হয় জুয়ায় ব্যবহৃত ৪টি স্মার্টফোন এবং অনলাইন জুয়ার সিরিয়াল নম্বরের ৮টি টোকেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে দীর্ঘ দিন ধরে অনলাইন জুয়া খেলে আসছিল।

গ্রেফতারকৃতরা হলেন-  ব্রাহ্মণবাড়িয়ার আব্দুর রহমান (৫০) ও মোঃ সোহাগ মিয়া (৩০); সিলেটের ওসমানীনগরের জসিম (২২) ও মোঃ জামাল উদ্দিন (৪০); মোগলাবাজারের জাবেদ আহামেদ (২৭); বালাগঞ্জের আঃ রফিক (২৮) এবং দক্ষিণ সুরমার আলমগীর হোসেন (৩৩)। তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১