ছাত্রদলের হামলার প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের হামলার প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ছাত্রদল কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় সন্ত্রাসী হামলা এবং দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ অস্থিতিশীল করার পাঁয়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।

 

৪ আগস্ট, মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু। সঞ্চালনা করেন সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিম।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সভাপতি মাসুদ রানা তুহিন।

 

এছাড়াও সিলেট মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১