জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির আলোচনা সভা আজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির আলোচনা সভা আজ

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে আজ বুধবার (৫ আগস্ট) সন্ধ্যার পর নগরীর কুমারপাড়াস্থ প্লাটিনাম লাউঞ্জে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

উক্ত আলোচনা সভায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, জেলার ১৮টি উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এমপি।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১