জুলাই স্মৃতি স্তম্ভে সিলেট জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষ উপলক্ষে জুলাই স্মৃতি স্তম্ভ-এ ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

আজ বুধবার (৫ আগস্ট) সিলেট নগরীতে আয়োজিত এই কর্মসূচিতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট নিরস্ত্র ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক শাসনের অবসান ঘটে- ঐতিহাসিক সেই দিনের স্মরণে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

শ্রদ্ধা নিবেদন শেষে আবুল কাহের চৌধুরী শামীম উপস্থিত গণমাধ্যমকর্মী ও সুধীজনের উদ্দেশ্যে বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তুলি। একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধ ও গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের একযোগে কাজ করতে হবে।”

এ সময় সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশল কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশল কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০
  • ১২:০২
  • ৪:৩৬
  • ৬:৩৯
  • ৭:৫৯
  • ৫:২১