জুলাই স্মৃতিস্তম্ভে সিলেট মহানগর বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ

জুলাই স্মৃতিস্তম্ভে সিলেট মহানগর বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিসৌধে সিলেট মহানগর বিএনপির পুষ্পার্ঘ্য অর্পণ

সিলেটে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে সিলেট মহানগর বিএনপি। এ উপলক্ষে বুধবার (০৫ আগস্ট) সকালে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিসৌধে দলটির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩